বাগেরহাট ও সাতক্ষীরায় বিএসটিআই মোবাইল কোর্ট জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও বাগেরহাট জেলা প্রশাসন এর সমন্বয়ে ১৪ জানুয়ারী মোবাইল কোর্ট পরিচালিত হয়। বাগেরহাট সদর আলিয়া মাদ্রাসা রোড নাফি ড্রিংকিং ওয়াটার কে বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী পনেরো হাজার নাম্বার ওয়ান ড্রিংকিং ওয়াটার ,কেবি বাজার ,সদর, বাগেরহাট প্রতিষ্ঠান কে বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী বিশ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাস্বিরা সিদ্দিকা ও বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় মো: শাওন হোসেন আরিফ নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে খুলনা বিভাগীয় বিএসটিআই অফিস ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রশাসন এর সমন্বয়ে ১৪ জানুয়ারী মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতক্ষীরা শ্যামনগর চন্ডিপুর নিউ গ্রান্ড ফুডস বেকারীকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ীএক হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন এর নেতৃত্বে বিএসটিআই খুলনা বিভাগীয় অফিস কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন।


