স্থানীয় সংবাদ

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে এসএসসি’৯২

খবর বিজ্ঞপ্তি ঃ গভীর রাতে শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির এসএসসি’৯২ এর সদস্যরা। বুধবার রাত ১০টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঘুওে ঘুরে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিতরণের স্থানগুলো হচ্ছে- খুলনা সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল, পিটিআই মোড়, আদালত সংলগ্ন এলাকা, রূপসা ফেরিঘাট মোড়, হেলাতলা রোড, বাস-রেল-লঞ্চ স্টেশনসহ আশপাশের এলাকা। কম্বল বিতরণে অংশ নেয়, আবু সুফিয়ান, ইফতেখার আলম, প্রবীর বিশ্বাস, কাজী মফিজুর রহমান, রিয়াজ আহমেদ, আলমগীর বিপ্লব, তুষার আহমেদ, মোরশেদ আহমেদ, আব্দুল আলিম, তপন শীল, আলী আহসান সাব্বির খান, মোরাদ হোসেন, মফিজ উদ্দিন শুভ, আনিসুর রহমান, মোঃ আলমগীর, মাজেদা খাতুন, সুরাইয়া খাতুন, ফারজানা জান্নাত, সানজিদা সুরভী, শাহেদুল হক, মাহমুদ রেজা রিপন, হাসানুজ্জামান রাসেল, নাজমা খাতুন, মো. আসাদুজ্জামান, মুক্তা জামানসহ অনেকে। উল্লেখ্য ১৯৯২ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের সংগঠন এসএসসি’৯২ আস্থা থাকুক বন্ধুতায় এই শ্লোগানে সংগঠিত হয়ে সমাজ ও পরিবেশ উন্নয়নের নিজেদের অর্থে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে কম্বল বিতরণসহ অসহায়দের খাদ্য, ঔষধ, বস্ত্র ও নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়েছে সংগঠনটি। আগামীতে বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button