স্থানীয় সংবাদ

নগরীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনায় পরিত্যক্ত একটি বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে
নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা কাস্টম গলির একটি গাছের ডালে একজন নারীর লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।
মৃত মরিয়মের মা পারুল বেগম জানান, তার মেয়ে মরিয়মের একজন কন্যা সন্তান রয়েছে। বুধবার বিকালে মরিয়ম বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে তার মরা সংবাদ জানতে পারলাম।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল শেষে লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা না হত্যাকা-। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button