বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার দোয়া অনুষ্ঠান আজ

খবর বিজ্ঞপ্তি ঃ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলীর (৭৫) আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ১৬ জানুয়ারি (শুক্রবার) রূপসা স্ট্যান্ড রোডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে জুম্মাবাদ পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর আগে গত বুধবার খুলনা আলিয়া কামিল মাদরাসা ময়দান ও গ্রামের বাড়ি শাহপুর নূরানিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে দুই দফা জানাজা শেষে এস এম ইয়াকুব আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরী শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ইয়াকুব আলী ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত এই হাসপাতালে ভর্তি করা হয়।


