স্থানীয় সংবাদ

চলমান সংকট থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধ ও ন্যায়নীতির বিকল্প নেই মাওলানা আবুল কালাম আজাদ

# দেলুটি ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক #

খবর বিজ্ঞপ্তি ঃ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধ ও ন্যায়নীতির বিকল্প নেই। একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে দিনব্যাপী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উঠান বৈঠকে পাইকগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আলতাফ হোসেন, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সাবেক সভাপতি রুহুল আমিন, এনসিপির থানা সাংগঠনিক সম্পাদক আদনান আসিফ, ইসলামী ছাত্রশিবিরের থানা সেক্রেটারি ইয়াসিন আরাফাত, পাইকগাছা পৌর সাংগঠনিক সম্পাদক আসাদ আল হাফিজ, দেলুটি ইউনিয়ন সভাপতি মোস্তফা সরদার, সাবেক সভাপতি আব্দুস সোবাহান গাজী, সেক্রেটারি মো. সেলিম গাজী, ১নং ওয়ার্ড সভাপতি মো. মফিজুল গাজী, সহ-সভাপতি আক্তার গাজী, ৪নং ওয়ার্ড সেক্রেটারি শামীম হাসান, ৫নং ওয়ার্ড সভাপতি বাবুল শেখ ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম মোড়ল, ৭নং ওয়ার্ড সভাপতি আসাবুর মোড়ল ও সেক্রেটারি মাসুদ বিশ্বাস, ৮নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবজাল হোসেন, সাবেক সেনা কর্মকর্তা কাগজি মাহবুবুর রহমান মন্টু, শেখ মুস্তাক আহমেদ, দেলুটি ইউনিয়ন পরিষদ সদস্য পলাশ কান্তি রায়, শেখ বদিয়ার রহমান ও সাবেক ইউপি সদস্য শেখ জহির উদ্দিন, এডভোকেট খায়রুল ইসলাম নয়ন, বায়তুলমাল সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, ওলামা বিভাগের সভাপতি আব্দুল মান্নান গাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন গাজী, যুব বিভাগের সভাপতি মো. আসাদুল সরদার, দেলুটি ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মো. মোস্তফা গাজী, আবুল কাশেম গাজী, ডা. প্রভাত, সুধাংশু, ড. মনি শংকর রায়, শংকর বৈরাগী, শেখ শহিদুল ইসলাম, এবাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button