স্থানীয় সংবাদ

বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরসন ও ময়ুর নদের পানি প্রবাহ নিশ্চিত করতে হবে

# পরিবেশ সুরক্ষা মঞ্চ ও কৃষক ফোরামের যৌথ সভা #

স্টাফ রিপোর্টার ঃ পরিবেশ সুরক্ষা মঞ্চ ও কৃষক ফোরাম খুলনার যৌথ উদ্যোগে শুক্রবার সকালে আড়ংঘাটা বাইপাস মোড়ে ফোরামের নিজস্ব কার্যালয়ে খুলনার ফুসফুস ময়ুর নদকে বাঁচানোর লক্ষ্যে এবং কৃষককে অভিশাপ বিল ডাকাতিয়াকে রক্ষার দাবিতে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা পানি উন্নয়ন কমিটির সভাপতি আমানুল্লাহ। বক্তৃতা করেন কেসিসির শিক্ষা ও সাংস্কৃতি অফিসার এস কে এম তাছাদুজ্জামান, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা, সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সদস্য এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, নাজমুল আজম ডেভিড, নাহিদ হাসান, ফোরামের কবির হোসেন চৌধুরী, খলিলুর রহমান সুমন, মুনীর চৌধুরি সোহেল,ওমর আলী আকুঞ্জি, সবুজ মন্ডল, রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তরুণ কুমার সরকার, কবির হোসেন প্রমূখ। বক্তারা বলেন, দীর্ঘ দিন ধলে বিল ডাকাতিয়া স্থায়ী জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে। দীর্ঘ দিন মৃত মানুষকে দাফন ও সৎ কার করতে পারছে না স্বজনরা। ডোঙ্গায় বসে বাথ রুমের কাজ শেষ করতে হচ্ছে। কয়েক লাখ কৃষক বেকার জীবন যাপন করছেন। পানি খুবই ধীর গতিতে কমছে। এতে করে এবার ইরি ধানের চাষাবাদ সম্ভব নয়। ফলে এলাকার কৃষকরা চরম অর্থ সংকটে ভূগছে। ময়ুর নদ দিয়ে বিলের পানি বের করে দেয়া ব্যবস্থা করা যাবে। তবে তার আগে ময়ুর নদের পানি প্রবাহ ঠিক করতে হবে। এছাড়া জেলা প্রশাসককে নদী-খাল লিজ দেয়া বন্ধ করতে হবে । য্ াদিয়েছে সেগুলোর লিজ বাতিল করতে হবে। ময়ুর নদের দখল উচ্ছেদ করতে হবে। ময়ুর নদের রায়েরমহল চার গেট খননসহ গেটের সংস্কার করতে হবে। এসব বিষয় নিয়ে আগামী রবিবার কেসিসির প্রধান প্রকৌশলী মোঃ মশিউজ্জামানের সাথে বৈঠকের সিদ্ধান্ত হয়। সভা শেষে বিল ডাকাতিয়া ও ময়ুর নদের উজানের অংশ পরিদর্শন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button