দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধি ঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাতিভিটায় জামায়াতে ইসলামীর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাতিভিটা গ্রাম এলাকায় জামায়াতে ইসলামীর সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর ও খুলনা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক সহকারী পরিচালক খান গোলাম রসুল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর। এছাড়াও সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



