আইআইএফসি কোম্পানির নির্বাহী পরিচালক (ভৌত অবকাঠামো) হলেন খুলনার মুন্সি আনিস

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের কৃতি সন্তান মুন্সি শহীদ আনিস অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’ র অধীনস্থ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আআইএফসি)’র নির্বাহী পরিচালক (ভৌত অবকাঠামো) হিসেবে দায়িত্ব পেয়েছন। তিনি ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে একজন এমবিএ ডিগ্রিধারী। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে এমএসসি, ম্যাথমেটিক্সে বিএসসি এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পিজিডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ক্রয় ব্যবস্থাপনা (প্রোকিউরমেন্ট ম্যানেজমেন্ট) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে অভিজ্ঞ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রছেছেন। এছাড়া বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কটগঅ)’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক এবং খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কটঅঅ) কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পিতার নাম মরহুম মুন্সি আতাউল আনিস।



