স্থানীয় সংবাদ

আইন-শৃঙ্খলার অবনতির কারণে মানুষ নিরাপত্তাহীনতায়

সিভিল সোসাইটির কর্মপরিকল্পনা সভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি ঃ আইন-শৃঙ্খলার অবনতির কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়ছে নানা সংকট। এতে করে নিরীহ মানুষ হয়রানিরও শিকার হচ্ছেন। মহানগর ও জেলায় একাধিক হত্যাকান্ড ঘটেছে। ছিনতাই, চুরি, মাদক ব্যবসা, অস্ত্রের মহড়া ও নানা অরাজকতা বেড়েছে। প্রশাসনের কাছে অপরাধীদের তালিকা থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার না করা এবং ঘটনাপরবর্তী তদন্তে অব্যবস্থাপনার কারণে জনগণ হতাশ হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলার অবনতির ফলে আতঙ্কে ভুগছেন নগরবাসী। এভাবে বললেন সিভিল সোসাইটি কর্ম পরিকল্পনা সভায় নাগরিক নেতৃবৃন্দ। শনিবার দুপুর ১২ টায় খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে খুলনা উন্নয়নে আমাদের করণীয় বিষয়ক কর্মপরিকল্পসা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এস এম শাহনওয়াজ আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এ্যাড: মোমিনুল ইসলাম, সরদার আবু তাহের, চ্যানেল নাইনের বিভাগীয় প্রতিনিধি সুনীল দাস, নারী নেত্রী নূরুল নাহার হীরা, কৃষ্ণা দাশ, জুলাই আন্দোলনের নেতা জয় বৈদ্য প্রমুখ। সভায় বক্তারা বলেন, খুলনার বন্ধ পাটকল, সুন্দরবন রক্ষা, বন্যা কবলিত অঞ্চলের উন্নয়ন, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, ডাবল রেল লাইন, বেকার সমস্যা দুরকরন, উপকূলীয় অঞ্চলের জন্য স্থায়ী বাঁধসহ চলমান প্রকল্পগুরো দ্রুত বাস্তবায়ন করতে হবে। সভায় খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয় ,কৃষি বিশ^বিদ্যালয়ের পূর্ণাঙ্গতা আনতে কাজ করতে হবে। মুক্ত করতে হবে প্রতিষ্ঠানগুলো থেকে সকল অনিয়ম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button