স্থানীয় সংবাদ

খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন মাহাবুর রহমান

# মাধ্যমিক শিক্ষা অঙ্গনে আবারও উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রমাণ
করলেন রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের এই প্রধান শিক্ষক #

সাইফুল্লাহ তারেক ঃ খুলনা বিভাগের মাধ্যমিক শিক্ষা অঙ্গনে আবারও উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রমাণ করলেন রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই মুকুট অর্জনের মাধ্যমে তিনি বিদ্যালয়সহ পুরো জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। গত (১৫ জানুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘোষণা প্রদান করা হয়।মোঃ মাহাবুর রহমান কেবল এ বছরই নয়, বরং দীর্ঘ সময় ধরে শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতায় শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছেন। এর আগে তিনি টানা তিন বছরÑ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার জেলা পর্যায়ের সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিভাগীয় পর্যায়েও শীর্ষস্থান দখল করলেন তিনি। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পর মোঃ মাহাবুর রহমান এই অর্জনের কৃতিত্ব সবার মাঝে ভাগ করে দেন। তিনি বলেন:”এই অর্জন আমার একার নয়। আমি মাধ্যমিক শিক্ষা পরিবারের সকল শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষকবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা এই গৌরব অর্জন করতে পেরেছি। তিনি আগামীতেও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।মোঃ মাহাবুর রহমানের এই বিশেষ সাফল্যে রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button