স্থানীয় সংবাদ

আটরায় ১ ও ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের দোয়া

# বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় #

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন মরহমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা আটরা গিলাতলা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএন পির উদ্যোগে ১৮ জানুয়ারি সন্ধ্যায় আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন জুট মিল গেট সংলগ্ন খুলনা ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইমরান মিয়া । জিএম মঞ্জুরুল ইমামের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খোকা, সরদার নজরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ পিটু, মিয়া রবিউল ইসলাম, এস এম ইলিয়াস হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সোহাগ হোসেন সহ থানা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button