স্থানীয় সংবাদ

যশোর খরিদ্দার জিম্মির বিরোধে দুই যৌনকর্মী মারপিটের শিকার

যশোর ব্যুরো ঃ যশোর শহরের মারুয়া মন্দির এলাকায় কাস্টমার ডাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই নারীকে কিল-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। আক্রমনের শিকার হলেন সুমনা আক্তার তিশা এবং পারভিন আক্তার সাথী (২৫)। দু’জনই মাড়–য়া মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মাড়–য়া মন্দির সংলগ্ন মিলির বাড়ির ভেতরে খরিদ্দার জিম্মিকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে শিমলা (২৫) ও রুপা (১৮) নামের দুই নারী সুমনা ও পারভিনকে কিল ও ঘুষি মারতে থাকে। এতে তারা আহত হন। পরে আহত দু’জনকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান। এ বিষয়ে যোগাযোগের জন্য ভিকটিম সুমনা আক্তার তিশা জানান ঘটনাটি নিয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button