গণভোটে হ্যাঁ’র পক্ষে জনমত সৃষ্টিতে ১৫নং ওয়ার্ডে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টারঃ গণভোটের পক্ষে জনমত সৃষ্টিতে কেসিসির ১৫নং ওয়ার্ড অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে নৌ বাহিনীর চেকপোস্ট এলাকায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ওয়ার্ড অফিস থেকে শুরু হয়ে কদমতলা মোড় হয়ে আবারও ওয়ার্ড অফিসের সামনে এসে সংক্ষিপ্ত আলাচনার মাধ্যমে শেষ করা হয়। ১৫নং ওয়ার্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী ইমরুল হাসানের নেতৃত্বে এতে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, ১৫নং ওয়ার্ড কমিটির সাবেক আহবায়ক এড. আরিফা খাতুন, সদস্য সচিব সামসুল আলম সুমন,পেয়ার সুমন, সেলিম চৌধুরী, আরশাদ মাহমুদ রকি, রাজিয়া সুলতানা মিলি, সালমা জাহান, শহিদুল ইসলাম,রফিকুল ইসলাম সুমন, মিজানুর রহমান,কাওসার আলী মুন্না, রুনা, তাসলিমা, সালেহা, রমজান আলী, আঃ রাজ্জাক, টিটু, ওয়াহিদ প্রমূখ। বক্তারা বলেন, হ্যাঁ জয় যুক্ত হলে দেশ বাঁচবে। আসবে স্থায়ী গণতন্ত্র।

