জনপ্রিয়তার ভয়েই ময়লা পানি ও ডিম ছুঁড়ে মারা হয়েছে: নাসীরুদ্দীন

প্রবাহ রিপোর্ট : ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচনি মাঠে তার জনপ্রিয়তায় ভীত হয়েই একটি পক্ষ পরিকল্পিতভাবে তার ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করেছে। গতকাল শনিবারঢাকার শান্তিনগরে নির্বাচনি গণসংযোগে তিনি এ অভিযোগ করেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় মগবাজারে নির্বাচনি গণসংযোগে চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ বিষয়ে এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম গত শুক্রবারমগবাজার মৌচাক মার্কেটে উঠান বৈঠক করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। উঠান বৈঠক চলাকালে মঞ্চের পাশের বিল্ডিংয়ের ওপর থেকে নোংরা পানি ফেলা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর। এর কিছুক্ষণ পরই ডিম নিক্ষেপ করা হয় তাকে লক্ষ্য করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। এছাড়াও অন্য একটি ভিডিওতে নোংরা পানিও ছুড়ে মারতে দেখা যায়। ডিম নিক্ষেপের পর পাটওয়ারীর সঙ্গে থাকা নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, ‘বাধা দিলে-বাধবে লড়াই’সহ বিভিন্ন স্লোগান দেন। তখন নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের শান্ত হয়ে ধৈর্য ধারণ করতে বলেন।



