জাতীয় সংবাদ
গণভোটের পক্ষে এনসিপির থিম সং প্রকাশ

প্রবাহ রিপোর্ট : জুলাই সনদের ওপর গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে ‘হ্যাঁ বলো’ থিম সং এবং জাতীয় নির্বাচন নিয়ে থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত ‘মাদুর পেতে থিম সং’ অনুষ্ঠানের শুরুতে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে হ্যাঁ বলো গানটি প্রকাশ হয়। পরে জাতীয় নির্বাচন নিয়ে থিম সং প্রকাশ করা হয়। সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানে মাদুর পেতে অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপস্থিত রয়েছেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা রয়েছেন।



