জাতীয় সংবাদ

হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি : জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করলে দেশ জয়ী হবে। ভোটের দিন কেন্দ্রগুলো পাহারা দিতে হবে। কেউ ভোট দখল করতে এলে প্রতিরোধ করতে হবে।” গতকাল রোববার দুপুরে পুরান ঢাকার ধূপখোলা মাঠে জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, “গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণরা মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এদের জন্য আমাদের মায়া হয়।” তরুণরা মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “তাদের জন্য আমাদের মায়া হয়।” দায়িত্ব পেলে সারাদেশকে ফুলের মতো সাজানো হবে জানিয়ে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, “দেশ নিয়ে মানুষ গর্ব করবে। আমরা চাঁদাবাজি করবো না, দুর্নীতি করবো না, প্রশয়ও দেবো না। নিশ্চয়ই মানুষ এরইমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দেবে।” বেকার ভাতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা বেকার ভাতা দেবো না। রাষ্ট্রের টাকা থাকলেও দেবো না। এতে বেকারত্ব কমবে না, আরও বাড়বে। আমরা ভাতা নয়, কাজ দেবো।” তিনি আরও বলেন, “তরুণদের শক্তিতেই দেশ এগিয়ে যাবে। আর সেই লক্ষ্যেই যুবকদের এগিয়ে নেওয়া হচ্ছে।” বক্তব্য শেষে জামায়াতের আমির ড. আব্দুল মান্নানের হাতে দলীয় প্রতীক তুলে দেন। একইসঙ্গে ঢাকা-৮ আসনের জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর হাতেও শাপলা কলি প্রতীক তুলে দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button