স্থানীয় সংবাদ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নেভি এ্যংকরেজ স্কুল এন্ড কলেজ

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ক্যাটাগরিতে তৃতীয় স্থান ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া তাসনিম গ বিভাগে তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নাঈলাত তাসনিম জামান এবং তাৎক্ষণিক অভিনয়ে সপ্তম শ্রেণি শিক্ষার্থী জায়ান খান (ক বিভাগ) নির্বাচিত হয়। উল্লেখ্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ কমান্ডার মোঃ মাহবুব ই-জামান, (শিক্ষা), বিএন। উক্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কুমিল্লা জিলা স্কুল। এই অবিস্মরণীয় অর্জনে মাননীয় নৌবাহিনী প্রধান এবং স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি (কমান্ডার খুলনা নৌ অঞ্চল) অধ্যক্ষ, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button