স্থানীয় সংবাদ

চিত্রালী বাজারসহ ১০নং ওয়ার্ডে মই প্রতীকের প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-৩ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত মই প্রতীকের প্রার্থী জনার্দন দত্ত নান্টু আজ বিকাল ৫টা থেকে খালিশপুর থানাধীন চিত্রালী বাজারসহ ১০নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন বাসদ জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সদস্য খাদিজা আক্তার, মোঃ ইউনুস, ফিরোজ মোল্লা, মোঃ মহসিন, ইলিয়াস হোসেন, নাজু খাতুন, রিজিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক সজল বাড়ৈ প্রমুখ। গণসংযোগকালে জনার্দন দত্ত নান্টু খালিশপুর শিল্পাঞ্চলের পুরানো পরিচয় ফিরিয়ে আনতে রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ডসহ খুলনার বন্ধ সকল মিল রাষ্ট্রীয় মালিকানায় চালু করতে সংসদে আইন পাশ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সকল শ্রমিকদেরকে শ্রম আইনের সুরক্ষা প্রদান করা, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রবর্তন, সকল স্তরের মজুরি বৈষম্য দূর করার লক্ষ্যে জাতীয় মজুরি কমিশন গঠন করে জীবন বিকাশের উপযোগী মজুরি কাঠামো নির্ধারণ করার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুতে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং সরকারি কর্মচারীদের বেতনের সাথে সঙ্গতি রেখে সরকারি-বেসরকারি মজুরি বৈষম্য দূর করে সকল শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জন্য রেশন, শিল্পাঞ্চলে আবাসনের ব্যবস্থা করা হবে। তিনি বস্তি উচ্ছেদ বন্ধ করে খাস জমিতে বহুতল ভবন নির্মাণ করে বস্তিবাসীসহ স্বল্প আয়ের মানুষদের বাসস্থানের ব্যবস্থা করা এবং বিকল্প আয়ের ব্যবস্থা না করে হকার, রিক্সা উচ্ছেদ বন্ধ করার নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্বার ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button