স্থানীয় সংবাদ

ফকিরহাটে পানের বরজে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এক কৃষকের পানের বরজে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ওই কৃষকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবরপেয়ে ফকিরহাট থানা পুলিশ ও কৃষি অফিসের কর্মকর্তারা সোমবার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা-দেয়াপাড়া এলাকার পানচাষি মো: খায়রুল বাসারের পানের বরজে এ ঘটনা ঘটে। ওই পানচাষি ও স্থানীয়রা টের পেয়ে পানি ছিটিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে সব পুড়ে শেষ হয়ে গেছে বলে জানান। ক্ষতিগ্রস্থ পানচাষি মো: খায়রুল বাসার জানান, তিনি বিদেশ থেকে বাড়িতে এসে দুই বিঘা জমির উপর পানের বরজ করেন। এতে তার প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছিল। এই অগ্নিকান্ডের ঘটনায় তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতামূলকভাবে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে তিনি ধারনা করছেন বলেও জানান। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষি অফিস থেকে যতটা সম্ভব তাকে সহযোগিতা করা হবে। ফকিরহাট মডেল থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পানচাষি মো: খায়রুল বাসার থানায় একটি লিখিত অভিযোগে করেছেন। কিভাবে ওই পানের বরজে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button