জাতীয় সংবাদ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

প্রবাহ রিপোর্ট : নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। গতকাল সোমবারআগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তারা জানান, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করে, যার প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে পৌঁছেছে। কিন্তু এখনো এটি বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button