জাতীয় সংবাদ

আমিরের সংলাপের আহ্বানে তারেক রহমানের সাড়া দেওয়া উচিত: নাহিদ

প্রবাহ রিপোর্ট : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টিকে ইতিবাচক মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার মতে, আমিরের আহ্বানে তারেক রহমানের সাড়া দেওয়া উচিত।গতকাল শনিবারসকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ভোটের প্রচারণায় গিয়ে তিনি এ কথা বলেন।শাপলা কলি প্রতীকে নির্বাচনে লড়া এই প্রার্থী বলেন, গণতান্ত্রিক চর্চার জন্য শীর্ষ নেতাদের মধ্যে ডায়ালগের দরকার আছে। আমি মনে করি, দেশের প্রতি পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে তারেক রহমানকে তা গ্রহণ করতে হবে।ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাহিদ। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button