স্থানীয় সংবাদ
খুলনার নিরালায় ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর নিরালা এলাকায় তালুকদার কমিউনিটির সামনে মুত্তাকীন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তালুকদার কমিউনিটির সামনে মুত্তাকীনকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুত্তাকীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা মুত্তাকীনকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকা-ের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।



