বিনোদন

হত্যার হুমকি পেলেন পরীমনি

প্রবাহ বিনোদন : ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। কেউ একজন বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে এই অভিনেত্রীকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। হুমকি সহ অভিনেত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। সেই কথোপকথনের ভিডিও পরীমনি তার পেজে পোস্ট করেছেন। ফোন আসা নম্বরটির কান্ট্রি কোড মিলিয়ে দেয়া যায়, কলটি এসেছে কিউবা থেকে। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ সঙ্গে ক্যাপশনে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন। এ বিষয়ে পরীমনি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button