জাতীয় সংবাদ

নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে অনধিক সাত বছরের জেল

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে দুই থেকে সাত বছরের জেল হতে পারে। সোমবার (৯ ফেব্রয়ারি) এ সংক্রান্ত পরিপত্র জারি করে নির্বাচন কমিশন। পরিপত্রে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি ব্যয়ের রিটার্ন (ফরম-২২) যথাযথভাবে দাখিল না করলে অথবা এ সংক্রান্ত কোনো আদেশ লঙ্ঘন করলে অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী তিনি শাস্তিযোগ্য অপরাধে অপরাধী হবেন।
অনুচ্ছেদ ৭৪ অনুসারে উক্ত অপরাধের জন্য অনধিক ৭ (সাত) বৎসর এবং কমপক্ষে ২ (দুই) বৎসর সশ্রম কারাদ- এবং অর্থ দ-েও দ-িত হবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button