জাতীয় সংবাদ

পুকুর থেকে ৩টি পিস্তলসহ অস্ত্র উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লার সদর উপজেলায় ভারত সীমান্তবর্তী কটক বাজার এলাকায় পুকুর সেচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান শুরু করে। পরে দুই পুকুরে সেচ কাজ শুরু করে ৩টি বিদেশি পিস্তলসহ ৬টি আগ্নেয়াস্ত্র, ২৯টি বুলেটসহ বিপুল পরিমাণ চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-১১ কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য নিশ্চিত করেন। সকাল ১১টায় সরেজমিন দেখা গেছে, কটকবাজার কবরস্থানের ওই পুকুর পাড়ে তখনও শ্যালো মেশিনে সেচ দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে এই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে জানিয়েছেন র‌্যাব অধিনায়ক। মেজর সাদমান ইবনে আলম বলেন, গতকাল মঙ্গলবার ভোরবেলা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমরা আপাতত সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা করছি সেখানে আরও অস্ত্র রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button