জাতীয় সংবাদ

রিটার্নিং কর্মকর্তাদের হাতে ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট পৌঁছেছে

প্রবাহ রিপোর্ট : দেশে ও দেশের বাইরে থেকে আসা ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোট দেওয়া শেষে দেশে পাঠানো হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ভোট। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৪ লাখ ১৯ হাজার ৯১৮টি পোস্টাল ভোট। এদিকে, দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ভোট দিয়ে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ৩ লাখ ১০ হাজার ১৫৪ জন। আগামীকাল ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হাতে আসা ব্যালট পেপার গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button