জাতীয় সংবাদ

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

প্রবাহ রিপোর্ট : আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করতে পারবেন। আর ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে প্রতিদিন বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এ সময় বিকল্প ব্যবস্থার মাধ্যমে গ্রাহক লেনদেন অব্যাহত রাখতে হবে। বর্তমানে সাধারণ সময়ে ব্যাংকিং লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস ও লেনদেনের সময়সূচি সংক্ষিপ্ত করে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহ থেকেই দেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের নিয়মে ফিরে যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button