জাতীয় সংবাদ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

প্রবাহ রিপোর্ট : বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনতি হয়েছে। এবছর বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০২৪ সালে এ অবস্থান ছিল ১৪তম। সূচকটি তৈরি করা হয়েছে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে। সিপিআইয়ে দুর্নীতির ধারণার মাত্রা ০ (শূন্য) থেকে ১০০ (এক শ) স্কেলে নির্ধারণ করা হয়। এ স্কেলে ০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে সর্বনি¤œ হিসেবে বিবেচনা করা হয়। ২০২৫ সালে ১০০-এর মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪। ২০২৪ সালে এ স্কোর ছিল ২৩। অর্থাৎ স্কোরের দিক থেকে এক পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button