জাতীয় সংবাদ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

প্রবাহ রিপোর্ট ঃ পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন পেশাদার অপরাধীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঈশ্বরদীর বাঘইল থেকে শাহিন নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হযরত ও খোকন নামে আরও দুজনকে আটকের পর ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি স্বয়ংক্রিয় এসএলআর, দুটি বিদেশি রিভলবার, একটি পয়েন্ট টুটু রাইফেল ও একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, আটকরা পেশাদার অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অস্ত্র উদ্ধার করা হয়। তবে নির্বাচনসংক্রান্ত কোনো বিষয় নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button