খেলাধুলা

ফের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন এ বিষয়টি আগেই বিসিবিকে জানিয়ে দেন লিপু। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খোঁজ শুরু করে বোর্ড। অবশেষে সেই দায়িত্বে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার (২২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়। উল্লেখ্য, হাবিবুল বাশার ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞানের কারণে আবারও তাকে নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button