জাতীয় সংবাদ

পুরনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

প্রবাহ রিপোর্ট : একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পাঁচ দিনের মাথায় নিজের পুরনো কর্মস্থলে ফিরলেন সদ্য বিদায়ী অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৩ ফেব্রুয়ারি) মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে যান তিনি। বিষয়টি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন নোবেলজয়ী এই অধ্যাপক।
পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে ড. ইউনূসকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
চলতি মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান সাবেক এই প্রধান উপদেষ্টা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্র্বতী সরকার। ড. মুহাম্মদ ইউনূসকে সে সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। গত দেড় বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই নোবেল বিজয়ী।
অবশেষে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। গঠিত হয় নতুন সরকার। ১৭ ফেব্রুয়ারি সেই নতুন সরকার হিসেবে ক্ষমতায় আসা বিএনপির কাছে দায়িত্ব হস্তান্তর করেন ড. ইউনূস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button