বিনোদন

চার নায়িকার সাজে আভিজাত্য : চোখেমুখে রহস্য!

# প্রেশার কুকার #

প্রবাহ রিপোর্ট ঃ আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। গত শনিবার ও রোববার পর পর দুটি পোস্টার প্রকাশ করে তার নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। দুটি পোস্টারেই দেখা গেছে প্রধান চার নারী চরিত্রকে; যা ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। ‘প্রেশার কুকার’ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন নারী। তাদের মধ্যে, শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। নির্মাতা জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে। রাফীর মতে, এই শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে। সাধারণত ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমায় নায়ক-নির্ভর গল্পের আধিক্য থাকলেও রাফী এখানে ব্যতিক্রমী পথে হেঁটেছেন। কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে এই ভিন্ন উদ্যোগ নিয়েছেন নির্মাতা। নতুন লুকে দেখা গেছে, সাজসজ্জায় আভিজাত্যের ছাপ থাকলেও চার নায়িকার চোখেমুখে এক ধরনের রহস্য ভেসে উঠেছে। সামাজিক মাধ্যমে অনেকেই এই লুকের সাথে বলিউডের ‘হীরামান্ডি’র লুকের সঙ্গে তুলনা করছেন। জানা গেছে, সিনেমাটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। তবে সিনেমাটির প্রযোজনাতেও আছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button