ঈদযাত্রায় পাঁচ রুটে চলবে বিশেষ ট্রেন

প্রবাহ রিপোর্ট ঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেলপথ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম ছাড়বে বিকেল ৩টা ৩০ মিনিটে, চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেন চাঁদপুর ছাড়বে ভোর ৪টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩টা ৩০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ ছাড়বে বিকেল ৪টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেন ভৈরববাজার ছাড়বে সকাল ৬ টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেন ময়মনসিংহ ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেন কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭টায়। পার্বতীপুর পৌঁছাবে রাত ২টা ৩০ মিনিটে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে৷
ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।



