বিনোদন

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

প্রবাহ রিপোর্ট ঃ ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগেই দর্শকদের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের পাশাপাশি তার স্টাইলিশ লুক ও ফ্যাশন সচেতনতা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই সুন্দরী।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের পোস্ট করা একগুচ্ছ নতুন ছবি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শেয়ার করা ছবিগুলোতে মিমকে দেখা গেছে গাঢ় নীল রঙের একটি আধুনিক কারুকাজ করা লেহেঙ্গায়। সাথে ম্যাচিং করা ট্রান্সপারেন্ট শ্রাগ তার লুকে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া। নিখুঁত মেকআপ আর স্মোকি আই সাজে তাকে যেমন গ্ল্যামারাস লেগেছে, তেমনি তার ব্যক্তিত্বও ছিল ফুটে ওঠার মতো। কানের বড় পাথরের দুল আর গলার জমকালো নেকপিস তার এই আবেদনময়ী রূপকে আরও বাড়িয়ে দিয়েছে। মিমের এই মোহনীয় লুক দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্ত ও অনুসারীরা।
কমেন্ট বক্সে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগছে আপু।’ মিমের ব্যক্তিত্বের প্রশংসা করে অন্য একজন নেটিজেন লিখেছেন, ‘তোমাকে দেখতে দারুণ লাগছে, তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর আর তুমি খুব সুন্দরী।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button