ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়াতে’ জড়িয়েছিলেন ডলি সায়ন্তনী

প্রবাহ বিনোদন : দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী-রবি চৌধুরী। যেমন ছিল তাদের রসায়ন, তেমনি ছিল জনপ্রিয় গান। তবে হুট করেই বিচ্ছেদের সুরে ছন্দপতন ঘটে তাদের সাজানো সংসারে। সেই সময় তাদের বিচ্ছেদের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অবাক করলেও দীর্ঘ সময় বিষয়টি নিয়ে দুই তারকাই নীরব ছিলেন।
অবশেষে বছরের পর বছর পেরিয়ে পুরনো সেই তিক্ত স্মৃতি ও বিচ্ছেদের নেপথ্য কারণ নিয়ে মুখ খুললেন রবি চৌধুরী। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী জানান, ডলি সায়ন্তনীর সঙ্গে তার সংসার ভাঙার পেছনে বিপ্লব নামের এক ড্রাইভারের ভূমিকা ছিল। গায়কের দাবি, ওই ব্যক্তির সঙ্গে ডলি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে বিষয়টি প্রমাণিতও হয়েছে।
পডকাস্টে তিনি বলেন, ‘শেষে তো প্রমাণিত হলো যে আসলেই আমার সন্দেহ ঠিক ছিল। যখন ডলি ওই বিপ্লবের গ্রামে গেল, তখন অনেক সংবাদ প্রকাশ হলো। সেই সময় সবাই বুঝতে পারলেন যে রবি ঠিক ছিল।’ তবে ডলি তার সন্তানের মা হওয়ার কারণে বিষয়টি নিয়ে বেশি কাদা ছোড়াছুড়ি করতে চান না এই সংগীতশিল্পী।



