বিনোদন

সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী

প্রবাহ বিনোদন : বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ধারায় বর্তমানে সবচেয়ে সফল নাম রায়হান রাফী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তবে এবার কেবল দেশের গ-িতে সীমাবদ্ধ থাকতে চান না এই নির্মাতা। তার স্বপ্ন এখন আকাশছোঁয়া নির্মাণ করতে চান আন্তর্জাতিক মানের চলচ্চিত্র।
সম্প্রতি তার নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ নিয়ে কথা বলতে গিয়ে রাফী তার এই স্বপ্নের কথা জানান। তিনি বলেন, ‘আমি শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসিনি। আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর, কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি। কিন্তু আমার একটা ভিশন আছে আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই। সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো।’
নিজের কাজের অনুপ্রেরণা হিসেবে এই নির্মাতা স্মরণ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদকে। রাফীর মতে, তারেক মাসুদই তাকে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। ‘প্রেশার কুকার’ সিনেমাটি রাফী তার সেই গুরুকেই উৎসর্গ করেছেন। তিনি বলেন, ‘আমি যাকে দেখে ফিল্ম মেকিং শিখেছি, তিনি হলেন তারেক মাসুদ। এই ছবিটাই একমাত্র ছবি, যে ছবিটাতে আমি তাকে উৎসর্গ করতে পারি।’
কেবল নির্মাণ নয়, এই সিনেমার মাধ্যমে রাফীর ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক পালক। এটি তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button