বিনোদন

ঈদে আসিফের নতুন গান ‘ভুল’

প্রবাহ বিনোদন : দীর্ঘ বিরতি শেষে আবারও নতুন গান নিয়ে ফিরছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। তবে এবারের ফেরার পেছনে রয়েছে বিশেষ আবেগ। নিজের অডিও ক্যারিয়ারের সূচনালগ্ন যে প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে, সেই ‘সাউন্ডটেক’ থেকেই ঈদে আসছে তার নতুন গান ‘ভুল’। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির কথা অনেকটা এরকম- ‘ভাবিনি কখনও আসবে দিন, থাকব আমি তোমায় ছাড়া, দুটি পথ হায় দুদিকে যাবে, হয়ে যাব ছন্নছাড়া’। বিরতি ভেঙে স্টুডিওতে ফিরে এই গানের মাধ্যমেই নতুন করে কণ্ঠ দিলেন এই তারকা। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করছেন সৈকত রেজা।
আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটির মাধ্যমেই অনেক দিন পর নতুন গানের রেকর্ডিংয়ে ফিরলাম। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে কাজটি মনের মতো হয়েছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে শ্রোতাদের ভালো লাগবে।
গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হলো। ইচ্ছা ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান তৈরি করার, সেটি করতে পেরেছি। আসিফ ভাই নিজেও গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাউন্ডটেকের ব্যানারে মিউজিক ভিডিওসহ মুক্তি পাবে আসিফ আকবরের এই নতুন গান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button