গোয়ালখালীতে চারদলীয় ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গোয়ালখালীতে ৪ দলীয় ক্রিকেট প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে চারটায় গোয়ালখালী বালুর মাঠ প্রাঙ্গনে গোয়ালখালী রয়েল বনাম ফিরোজ মেমোরিয়াল এরমধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় ফিরোজ মেমোরিয়ালকে পরাজিত করে গোয়ালখালী রয়েল বিজয়ী হয়। মুক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব মোঃ মাহবুবুর রহমান রাজীব, উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,খেলাধুলা শরীরের জন্য যেমন উপকার তেমনই সামাজিকভাবে ও একটি সম্মানজনক খেলাধুলা মাদক থেকে দূরে রাখে ও ও সকলের মাঝে সামাজিক ও ভাতৃত্ব বন্ধন দৃঢ় হয়। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ শেখ ফরহাদ হোসেন,মোঃ নুর মোহাম্মদ, মাহমুদ শাহাজান, আশরাফুল রহমান, সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন পিন্টু, মোঃ কামাল পারভেজ,মোহাম্মদ রিয়াদ হোসেন, মোহাম্মদ মোস্তাকিন মোঃ সিদ্দিক,মোঃ রুম্মান, মোহাম্মদ সাকিব, হোসেন,মোহাম্মদ নাফিস, মোঃ জুবায়ের,মোহাম্মদ অতিন, সহ অনেকে।



