স্থানীয় সংবাদ

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৪ই মার্চ শনিবার ২৪ শে রমজান বিকাল সাড়ে পাঁচটায় ব্রাইট খুলনার অস্থায়ী কার্যালয়ে শিববাড়ি ব্রাক ব্যাংক এর সামনে। গরীব অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও মশারী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অসহায় মানুষের বন্ধু বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক লায়ন এম এস শিবলী সভাপতি ব্রাইট খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটি সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মনোয়ার হোসেন লাভলু, শওকত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নাঈম ফারহান প্রচার সম্পাদক এস কে রানা আহমেদ, আইন সম্পাদক সৈয়দ নূর ইসলাম, সহ সা: সম্পাদক চুন্নু খন্দকার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইমন মুন্সি,মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার সহ আরো উপস্থিত ছিলেন সাদ্দাম, রুবেল,আলাউদ্দীন, আব্দুলাহ জহির,আলমগীর, উজ্জ্বল, হেলাল,মাসুম, আরো স্হানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন এ সময় সংগঠন এর সভাপতি লায়ন এম এস শিবলী সবার উদ্দেশ্য বলেন ব্রাইট খুলনা সব সময় অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে এবং সব সময় করে যাবে। আগামীতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য শিক্ষা, সাস্হ্য,স্যানিটেশন ও মাদক মুক্ত সুন্দর খুলনা গড়তে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে একসাথে কাজ করব এবং ব্রাইট খুলনার লক্ষ্য এবং উদেশ্য বাস্তবয়ন করব ইনশাআল্লাহ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button