স্থানীয় সংবাদ

রূপসায় ঈদগাহের ড্রেনের পানি নিষ্কাশনের নির্মাণ কাজ নিজস্ব অর্থায়নে অবশেষে শুরু

# ব্যয়বহুল কাজটি করতে সরকারি অনুদান প্রয়োজন

স্টাফ রিপোর্টার : সরকারি কোন অনুদান ছাড়াই রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটী, শ্রীরামপুর, নেহালপুর ও নৈহাটী সম্মীলিত গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দানের পাশঘেঁষা পানি নিষ্কাশনের ড্রেনের নির্মাণ কাজটি সকলের নিজস্ব অর্থায়নে অবশেষে শুরু করা হয়েছে। এ ড্রেনটি ৫ ফুট আড়ে, ৬৫ ফুট লম্বা। রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ভিতরে এ তিন গ্রামের ঈদগাহার মত এত বড় ঈদের জামাত দেখা যায় না। জনগুরুত্বপূর্ণ তিন গ্রামের এ ঈদগাহ ময়দানে প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর নামাজে অনেক মুসল্লীদের সমাগম দেখা যায়। যার ফলে এই ঈদগাহ ময়দানটি আরো উঁচু করা প্রয়োজন বলে মনে করেছেন ঈদগাহ কমিটির নেতৃবৃন্দরা। এই নির্মাণ কাজটি করতে অনেক ব্যয়বহুল হচ্ছে। যেটা বর্তমানে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের অবগত হওয়ার দরকার। এব্যাপারে এন এন এস কে ঈদগাহ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, এ ড্রেনটি ৫ ফুট আড়ে, ৬৫ ফুট লম্বা। এই কাজটি করতে অনেক ব্যয়বহুল হচ্ছে। সরকারি কোন অনুদান দিয়ে কেউ সহায়তা না করলেও আমাদের সকলের নিজস্ব অর্থায়নে এই কাজটি শুরু করেছি। তারপরও জনবহুল এলাকার এই গুরুত্বপূর্ণ ঈদগাহটি সরকারি অনুদানের প্রয়োজন। তাহলে এই ঈদগাহ ময়দানের উন্নয়ন করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button