স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় বাগানের ভেতর সেট করে রাখা বোমা বিষ্ফোরণে আহত ১

দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি বাগানের মধ্যে একটা ব্যাগে রাখা বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়ে এক ব্যক্তি আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামে একটি সাদৃশ্য বোমা বিস্ফোরিত হয়।
গতকাল শনিবার (১৪ মার্চ-২০২৬ ইং) সকাল আনুমানিক ১০ টার সময় দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটি ইউনিয়নের সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে সেনহাটি গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র মঞ্জুরুল ইসলামের টিনশেড ঘরের পাশে মঞ্জুরুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম একটি পরিত্যক্ত বাজার করা ব্যাগ দেখতে পেয়ে সাবেক মেম্বার মোঃ আলী মিন্টুকে ডেকে ব্যাগ দেখতে গেলে ব্যাগের ভিতর থাকা একটি বোমা সাদৃশ্য ও দুটি বোমা সাদৃশ্য ব্যাটারীর ভেতর একটি বোমা বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরিত হলে মঞ্জুরুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম ডান পায়ে হাঁটুর নিচে সামান্য রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার রহস্য উন্মোচনে গোয়েন্দা নজরদারি অব্যহত আছে। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ থানা ওসি তদন্ত ও এসআই লিটন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ঘটনার রহস্য উন্মোচনে জোর পুলিশী তৎপরতা অব্যাহত রেখেছে। খুলনা অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে আনুমানিক দুপুর ২ টার দিকে দিঘলিয়া থানা পুলিশের উপস্থিতিতে ডিবি পুলিশ, খুলনা র ্যাব-৬ ও নৌবাহিনী বিষ্ফোরণ বিশেষজ্ঞ টিম তদন্ত করে জানান ঘটনাস্থলে ১ টা বিষ্ফোরকই ছিল যা বিষ্ফোরণ ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে ১ লিটার অকটেন ও ১ টা মোটর ব্যাটারী ছাড়া আর কিছুই পাওয়া যায় নি। ঘটনাস্থল থেকে পুলিশ বিষ্ফোরক দ্রব্যের আলামত, অকটেন, মোটর ব্যাটারী উদ্ধার পরবর্তীতে ফেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে দিঘলিয়া থানা এস আই লিটন এ প্রতিবেদককে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button