স্থানীয় সংবাদ

খুলনায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে পচা মাংসের বিরিয়ানি দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় জনপ্রিয় রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’-এ ইফতার করতে এসে পচা মাংসের বিরিয়ানি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে রেস্টুরেন্টটির খুলনা শাখার ম্যানেজার মো. হাবিবুল্লাহ বলেন, আজ ১৪ মার্চ ( শনিবার) ইফতার করার জন্য অনেক ভোক্তা এখানে আসেন। বিষয়টি তাকে জানালে তিনি নিজেই ওই বিরিয়ানি পরীক্ষা করে দেখেন এবং এতে খারাপ গন্ধ পাওয়া যায়। পরে সেই খাবার আর পরিবেশন করা হয়নি বলে তিনি জানান।
ভুক্তভোগী ক্রেতা মো. ফাহাদ ইসলাম জানান, ইফতারের প্রায় ১৫ মিনিট আগে তিনি তার মা, ভাইজি ও বোনকে নিয়ে রেস্টুরেন্টটিতে ইফতার করতে আসেন। তারা ৪৫০ টাকার একটি ইফতার প্যাকেজ নেন। প্যাকেজটিতে বাসমতি কাচ্চি, টিকিয়া, জালি কাবাব ও পানি ছিল।
তিনি বলেন, কাচ্চির ভেতরের মাংস থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। খাবারটি খাওয়ার পর তাদের বমি বমি ভাব দেখা দেয়। পরে বিষয়টি রেস্টুরেন্টের ম্যানেজারকে জানালে তিনি ওই কাচ্চির মাংস পরীক্ষা করে ঘটনাটি স্বীকার করেন। এমন অভিযোগ অপর ক্রেতা মো: তুহিন শেখ অভিযোগ করে বলেন, তিনি ও তার ভাইকে নিয়ে এখানে খেতে আসেন। বাসমতি কাচ্চিতে মাংসের মধ্যে উৎকট গন্ধে আসে। বিষয়টি তিনি তখন এখানকার ম্যানেজারকে অবহিত করলে তিনি খাবারের গন্ধ আসছে বলে স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button