ইফতার মাহফিল শান্তিপুর্ণভাবে সফল করায় মহানগর বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত বিশাল ইফতার ও দোয়া মাহফিল শান্তিপুর্ণভাবে সফল করায় খুলনা মহানগরবাসী ও দলীয় নেতাকর্মীতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
রবিবার (০১৫ মার্চ) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা জানানো হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ যৌথ বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে আমন্ত্রিত রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রমে এই কর্মসুচি সফল হয়েছে। বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিতে আগামী দিনেও বিএনপির সকল কর্মসুচিতে খুলনাবাসি বিএনপির পাশে থাকবেন বলে আশা প্রকাশ করা হয়।



