খুলনা সদর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হলেন মো: মৌফারসের আলম

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সদর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: মৌফারসের আলম। দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা সদর থানা শাখার নির্বাহী সিদ্ধান্ত মোতাবেক মৌফাসসির আলমকে সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দলীয় সকল কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং দলকে আরও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এতে আরও বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন এটাই দলের প্রত্যাশা।


