খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর দায়িত্বভার গ্রহন

স্টাফ রিপোর্টার ঃ সোমবার (১৬ মার্চ) খুলনা দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি বলেন, স্থবির জেলা পরিষদগুলো সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের মধ্যদিয়ে খুলনা জেলার উন্নয়ন কর্মকান্ডগুলো সচল হবে, তরান্বিত হবে এবং জনগনের প্রত্যাশা পূরণ হবে। ঈদের পূর্বের এই নিয়োগ আমাদেরকে নানাভাবেই অনুপ্রাণিত করছে। কিছুদিন পূর্বে আমাকেও সিটি করপোরেশন নিযুক্ত করেছেন। এখন আমরা মিলে-মিশে খুলনা মহানগরী ও জেলার মানুষের কল্যাণে কাজ করবো। আমাদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা-নিষ্ঠা প্রজ্ঞা শিক্ষা দিয়েই মানুষের কল্যাণে কাজ করতে হবে। স্মরণ রাখতে হবে জুলাই অভ্যূত্থান ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সরকার যাত্রা শুরু করেছে বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান ও জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দীর্ঘ স্বৈরাশাসন অবসানের পর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে। দেশ পরিচালনায় দায়িত্বভার কাঁধে তুলে নেওয়ার পর অনিয়ম-দুর্নীতি ও আওয়ামী লুটপাটে অচল-স্থবির জেলা পরিষদকে সততা-নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে কাজ করে দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ ও অধ্যক্ষ মনিরুল হক বাবুল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, এসএ রহমান বাবুল, চৌধুরী কাওসার আলী, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আশরাফুল আলম নান্নু, শেখ আজগর আলী, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, আব্দুল মালেক, আশরাফুল ইসলাম নূর, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডা. গাজী আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা মহিলাদলের সভাপতি এড. তসলিমা খাতুন, রূপসা উপজেলা বিএনপি’র সভাপতি মোল্লা সাইফুর রহমান, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমীন বাবুল, পাইকগাছার শাহাদাত হোসেন ডাবলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী প্রমুখ।


