মহেশ্বরপাশায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঃ লক্ষ্যভ্রস্ট গুলির খোসা ও গুলিউদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর মহেশ্বরপাশায় সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুুলি ছুড়েছে।তবে সে গুলি লক্ষ্যভ্রস্ট হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মহেশ্বরপাশা পুলিশ ফাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি পুলিশ উদ্ধার করে। ওই ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ফাঁড়ির সামনে এক ব্যক্তিকে চাঁদার দাবিতে তাকে অপহারণ করতে আসবে সন্ত্রাসী গজাল ইমন ও মিলন। এ খবর শোনার পর তিনিসহ পুলিশের একটি টিম তাদের গ্রেফতারের জন্য প্রস্তুতি হন। এমন সময় সন্ত্রাসীরা দু’টি মটর সাইকেলে ফাঁড়ির সামনে এলে পুলিশ তাদের আটকের চেষ্টা করে । এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রস্ট হয়। এক রাউন্ড গুলি পুলিশ উদ্ধার করে। মোট দু’পিস খোসা ও একপিস গুলি উদ্ধার করা হয়েছে। এগুলো পিস্তলের গুলি বলে তিনি জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


