চাকুরি থেকে উদ্যোক্তা হওয়ার আহবান কেসিসি প্রশাসক মঞ্জুর

# ওয়ার্ল্ড ভিশনের ‘লেসন লার্নড’ ওয়ার্কশপ #
স্টাফ রিপোর্টারঃ খুলনার যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে আরও একটি মাইলফলক অর্জিত হলো। বেকার যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উপর শিখন কর্মশালার মাধ্যমে তা অর্জিত হলো। সোমবার (১৬ মার্চ) দিনব্যাপী নগরীর নতুন বাজারস্থ সিএসএস আভা সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (ঞঠঊঞ) বিষয়ক বিশেষ ‘লেসন লার্নড’ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপিসিও এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ^াস।
ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেসিসি’র ১৭-৩১ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, হোপ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যুব উন্নয়ন অধিদপ্তর (উণউ), অঞঞও, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মিডিয়া প্রতিনিধিগণ।
প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত থেকে যুবকদের অনুপ্রাণিত করেন। তিনি বলেন, শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ থেকে যা প্রাপ্তি তা কাজে লাগিয়ে নিজে ও দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। চাকুরি থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভাল। প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের মেধা দিয়ে নিজের উন্নয়ন সাধন করাটাই হবে নিজের প্রতি সুবিচার করা। এসময় তিনি ওয়ার্ল্ড ভিশনের এমন উদ্যোগকে স্বাধুবাদ জানান। তাদের এমন মহতী উদ্যোগ সফল করতে সব রকম সহযোগিতারও আশ^াসও প্রদান করেন তিনি। সেইসাথে যেসকল প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রদান করছে তাদেরও ভূয়সী প্রসংশা করেন।
প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ^াস বলেন, এই কর্মশালায় অংশগ্রহণ করেন প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ জন তরুণ-তরুণী। গর্বের বিষয় এই যে, তাদের মধ্যে ১২০জন ইতিমধ্যে সফলভাবে প্রশিক্ষণ শেষ করে নিজস্ব উদ্যোগে এন্টারপ্রেনারশিপ (উদ্যোক্তা) শুরু করেছেন বা বিভিন্ন সম্মানজনক কর্মসংস্থানে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের জীবন পরিবর্তনের বাস্তব ও অনুপ্রেরণামূলক গল্প সবার সামনে তুলে ধরেন। কীভাবে কারিগরি শিক্ষা তাদের পরনির্ভরশীলতা কাটিয়ে স্বাবলম্বী করে তুলেছে, তা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ।
অনুষ্ঠানের সভাপতি ফুলি সরকার বলেন, দক্ষ জনশক্তিই একটি দেশের মূল চালিকাশক্তি। এই যুবকদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ খুলনা নগরী যা হবে আমাদের স্বপ্নের শহর যেখানে থাকবে না, শিশু শ্রম, বাল্য বিয়ে, ঝরে পড়া শিশু, অপুষ্ট শিশু, ক্ষুধামুক্ত সমাজ প্রতিটা শিশুই পাবে পর্যাপ্ত খাবার, দূর হবে বেকারত্ব দূর হবে অপব্যবহার যা হবে পুনর্ব্যবহৃত এবং কার্বনমুক্ত। আর সে লক্ষ্যেই কাজ করছে ওয়ার্ল্ড ভিশন।


