কৈয়া বাজার এলাকায় পরকীয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কৈয়া বাজার এলাকায় পরকীয়াকে কেন্দ্র করে কথিত সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে ভূক্তভোগী পরিবার’র পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী জনি বিশ্বাসের কলেজ পড়ুয়া পুত্র মোঃ ফাহিম বিশ্বাস । লিখিত বক্তব্যে জানা যায়, জানি বিশ্বাসের স্ত্রী ময়না বেগম’র সাথে কথিত সাবেক ছাত্রদল নেতা কৈয়া বাজার এলাকার সৈয়দ আহাদের দীর্ঘদিন যাবৎ ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । এক পর্যায়ে ময়না বেগমের স্বামী জনি বিশ্বাস বিষয়টি আজ করতে পেরে তাদের অনৈতিক সম্পর্কে বাঁধা দিলে ময়না স্বামীর বাড়ি থেকে সোনাদানা, টাকাপয়সা ও অন্যান্য মালামাল নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। তখন স্বামী জনি গত ১৬/১২/২০২৫ ইং তারিখে হরিণটানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । গত ১০ মার্চ মঙ্গলবার ২০২৬ ইং তারিখে রাতে ময়না বেগমের পুত্র ফাহিম তার নানা বাড়িতে ঔষধ আনতে গিয়ে তার মা ময়না বেগম ও প্রেমিকা আহাদকে আপত্তিকর অবস্থায় দেখে ধাওয়া দিলে দৌড়ে পালাতে গিয়ে প্রাচীরের দরোজায় ধাক্কা খেয়ে রক্তাক্ত যখম হয় । এসময় ফাহিমের আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে আহাদকে ধরে গণধুলাই দেয় এবং বাজার কমিটির নেতাদের সহযোগিতায় হরিণটানা ও ডুমুরিয়া থানার পুলিশ যৌথ ভাবে প্রেমিক প্রেমিকাকে উভয় পক্ষের গার্জিয়ানদের হাতে তুলে দেন । বর্তমানে আহাদ মিথ্যা নাটক সাজিয়ে ভূক্তভোগী পরিবারবর্গের সদস্যদের মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের সহ জীবন নাশের হুমকি দিচ্ছে । ভূক্তভোগী পরিবার মিথ্যা মামলা ও জীবন নাশের হুমকি থেকে রেহাই পেতে বিএনপি নেতা সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।



