দিঘলিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হবে। এ দিবস উদযাপন উপলক্ষে ২৪ মার্চ ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকণ প্রতিযোগিতা, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্রী/প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৫ মার্চ কালরাতে গণহত্যায় নিতদের স্মরণে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মোনাজাত, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, প্রতীকী ব্লাক আউট রাত ১০.৩০ মিনিট থেকে ১০.৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট (জরুরী প্রতিষ্ঠান ছাড়া)। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির শুভ সূচনা হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দেয়াড়া গণকবরে স্মিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ সদস্য, আনসার ও ভিডিপি সদস্য , ফায়ার সার্ভিস সদস্য, স্কাউটস, বিএনসিসি, প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, মাঠসহ সড়ক নানা আয়োজনে সজ্জিতকরণ, হাসপাতাল ও ইয়াতিমকানায় উন্নতমানের খাবার পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ। এ ছাড়া শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা উল্লেখযোগ্য।



