কুয়েটের ভিসি হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন প্রফেসর ড.মুহাম্মদ মাছুদ

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ কুয়েটের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র স্বার্থান্বেষী একটি মহল শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়ে একপ্রকার বাধ্য করে তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহান্মদ মাছুদকে পদতাকে বাধ্য করান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র দশম ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড.মুহান্মদ মাছুদকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক কুয়েটসহ ৭ টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের এ তথ্য জানান। নিয়োগপ্রাপ্ত ভিসিদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ অষ্টম ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি দশম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্সে প্রকাশিত হয়েছে এবং একাধিক বুক ও বুক চ্যাপ্টার রয়েছে। তিনি জাপানের নাগোয়া ইউনিভার্সিটি জাপান ২০০৩ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন। ড. মাছুদ নাসা ফান্ডেড অ্যারোস্পেস সেন্টারে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। এর আগে তিনি কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএসের চেয়ারম্যান, বিভিন্ন মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সের (আইসিএমআইইই) অর্গানাইজিং কমিটির কনফারেন্স সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৯৮ সালে তৎকালীন বিআইটি, খুলনার প্রভাষক ও ২০০৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক হন। ৫ আগস্টের পর অন্তর্র্বতীকালীন সরকার প্রথম দফায় ২০২৪ সালের ৬ আগস্ট তাকে ভিসি হিসেবে নিয়োগ প্রদান করেন। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির কারণে ২৩ এপ্রিল তাকে একপ্রকার বাধ্য করে পদত্যাগ করানো হয়।



